শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক হচ্ছেন ৩৮৪ নন-ক্যাডার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ৩৮৪ জনকে নিয়োগ দেয়া হবে। ৪০তম বিসিএসে যারা চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু ক্যাডার পাননি তাদের মধ্যে এই ৩৮৪ জনকে প্রাথমিক স্কুলে নিয়োগ দেয়া হবে। শিগগিরই তাদের নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সম্প্রতি পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের জন্য ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

সর্বশেষ তথ্যানুয়ায়ী, বর্তমানে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে শুধু প্রধান শিক্ষক পদেই ২৯ হাজার ৮৫৮টি ও সহকারী শিক্ষকের ৮ হাজার ৬৮টি পদ শূন্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮–এর লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছেন, তাদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য পিএসসি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদপ্তর/দপ্তরের পদে পছন্দক্রম প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ ৩৮৪টি। এ পদটি ১২তম গ্রেডের। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। নন-ক্যাডারে পদ পেতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৪৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023