১০ লাখ টাকা সম্মাননা পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন মুশফিকুর রহিম। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে তার। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি। দলকে অনেক কিছুই দিয়েছেন তিনি।

৮৬ টেস্টে ৫ হাজার ৫৫৩ রান, ২৪৮ ওয়ানডেতে ৭ হাজার ১৮৭ ও ১০২ টি-টোয়েন্টিতে এক হাজার ৫০০ রান করেছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। মাঠের ক্রিকেটে অবদান রাখায় মুশফিককে এবার বিশেষ সম্মাননা দিয়েছে বিসিবি। ভালো খেলার পুরস্কার হিসেবে বিসিবি থেকে ১০ লাখ টাকা পাচ্ছেন তিনি।

এ বিষয়ে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি গণমাধ্যমকে বলেন, ‘একদিন খেলা শেষে মুশফিক আমাকে বলছিল আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। এটি শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দিইনি। সে জন্যই তাকে এটি (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তা হলে সবাই চাইবে। আর এটিই শেষ আর কাউকে দেব না।’

তিনি আরও বলেন, ‘তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনো আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে, ওদের জন্য কিছু করা উচিত।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023