আফগানদের ৫৪৬ রানে হারিয়ে রেকর্ডগড়া জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

ঢাকা টেস্টে মিরপুরের হালকা ঘাসের উইকেটে চতুর্থ দিনে পেসারদের দাপটে লণ্ডভন্ড আফগানিস্তান শিবির। একদিন হাতে রেখে ৫৪৬ বিশাল ব্যবধানে জয় তুলে নিলো লিটন দাসের দল। ব্যাটারদের দারুণ নৈপুণ্য এবং বোলারদের দারুণ নিয়ন্ত্রি বোলিংয়ের এতবড় জয়ের দেখা পেলো বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই জয় তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

প্রথম ইনিংসে উইকেট ছিল না তাসকিন আহমেদের। বিষয়টা বেমানানই। তবে দ্বিতীয় ইনিংসেই স্বরূপে ফিরেছেন। আফগান শিবিরে একাই ধস নামালেন তাসকিন। একে-একে তাসকিন তুলে নিলেন ৪ উইকেট। এতেই ৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১১৫ রানে থেমেছে সফরকারীরা। ফলে ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

আগের দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। পাহাড়সম লক্ষ্যের চাপ এদিনও তাদের ব্যাটে ফুটে ওঠেছে। আর সকাল বেলা উইকেট থেকে যেটুকু বাড়তি সুবিধা নেয়ার তার সবটাই নিয়েছেন বাংলাদেশি পেসাররা। চতুর্থ দিনে সাফল্যের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৫ বল।

চতুর্থ দিনের প্রথম সাফল্য আসে পেসার ইবাদত হোসেনের হাত ধরে। দুর্দান্ত লাইন। দুর্দান্ত এক ডেলিভারিতে তেমন কিছু করার ছিল না নাসির জামালের। অফ স্টাম্পে গুডলেংথ থেকে লাফিয়ে ওঠা বলে শুধু খোঁচাই দিতে পারলেন নাসির। দিনের ১৫তম বলে প্রথম আঘাত করলেন ইবাদত।

পরের উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের। শরীফুলের বলে ফিরতে হলো আফসার জাজাইকে। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটিতে এজড হয়েছেন আফসার, ক্যাচ গেছে তৃতীয় স্লিপ থেকে একটু সরে থাকা মেহেদী হাসান মিরাজের কাছে। আফসার ফিরেছেন ১২ বলে ৬ রান করে, আফগানিস্তান চতুর্থ উইকেট হারিয়েছে ৬৫ রানে।

চতুর্থ দিনে প্রথম সিশনে শরীফুলের দ্বিতীয় আঘাত। মিডল স্টাম্পে পিচ করা বাউন্সার লাইন ধরে রেখে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্প দিয়ে। ব্যাট এগিয়ে খোঁচা মারেন বাহির শাহ। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো তাইজুল ইসলামের হাতে। ১৩ বলে ৭ রান করে আউট অভিষিক্ত বাহির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023