শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিয়ের আসরে যৌতুক দাবি, বরকে গাছে বেঁধে রাখল কনেপক্ষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

যৌতুক দাবি করায় বরকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক কনে পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বরের নাম অমরজিত ভার্মা। বিয়ের অনুষ্ঠানে তার বন্ধুরা হট্টগোল পাকায়, আর এতেই বর ও কনে পক্ষের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হট্টগোলের একপর্যায়ে বর কনেপক্ষের কাছে যৌতুক দাবি করে। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর পর একপর্যায়ে বরকে গাছে বেঁধে রাখে কনের পরিবার। এই ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে, বরকে গালাগালি করা হচ্ছে- এমন শব্দ শোনা যাচ্ছে। ওই সময় দুই পরিবারের মধ্যে দফায় দফায় আলোচনা হয় কিন্তু কোনো সমাধান হয়নি। এ সময় কয়েক ঘণ্টা ধরে বর গাছে বাঁধা অবস্থায় ছিলেন। পরবর্তীতে পুলিশ এসে অমরজিতকে উদ্ধার করে এবং হেফাজতে নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023