শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মালয়েশিয়ায় আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু, আহত ৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মালয়েশিয়ায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়েছেন আরও চার বাংলাদেশি।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেছেন, তিনি ভোর ৪টা ১৪ মিনিটে ঘটনার বিষয়ে একটি ফোন পাওয়ার পর ‘বান্ডারবারু বাঙ্গী ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে ২৩ সদস্য এবং ১৩ কর্মকর্তা দ্রুত ছুটে যান ঘটনাস্থলে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। এদিকে আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে এবং যে দুজন বাংলাদেশি মারা গেছেন তাদের লাশপরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023