শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধেয়ে আসছে ‘বিপর্যয়’, আঘাত হানছে বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

ভারতের আবহাওয়া অফিস গতকাল রোববার জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এ নিয়ে পাকিস্তান ও ভারতে সতর্কতা জারি করা হয়েছে। আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার গুজরাটের কুচ এবং পাকিস্তানের করাচির মধ্য আঘাত হানতে পারে বিপর্যয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার শক্তি নিয়ে এ ঘূর্ণিবায়ুর চক্র ভারত-পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর দিকে অগ্রসর হয়ে আগামী ১৫ জুন পাকিস্তানের করাচির মাঝামাঝি এবং ভারতের সৌরাষ্ট্র ও কুচ এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

এ নিয়ে ইতোমধ্যে সৌরাষ্ট্র ও কুচ এলাকায় ঘুর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পাকিস্তানের সিন্ধু উপকূলের কাছের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

দেশটির জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে সকল কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। আইএমডির সবশেষ তথ্যে বলা হয়েছে, ‘বিপর্যয়’ এখন করাচি থেকে ৬৬০ কিলোমিটার দূরে।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চারদিন এ নিয়ে গুজরাটে বজ্রঝড় হতে যাচ্ছে, সেইসঙ্গে থাকবে তীব্র বাতাস। বিশেষ করে সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলে। এ ছাড়া ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসের শঙ্কায় উপকূলীয় এলাকায় নেওয়া হচ্ছে প্রস্তুতি।

ইতোমধ্যে গুজরাটের তিথাল সৈকত বন্ধ ঘোষণা করেছে ভারত। দেশটির আবহাওয়া বিভাগ, মৎস্যজীবীদের গুজরাট, কেরালা, কর্ণাটক এবং লক্ষদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023