শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কুয়েতে ঈদুল আজহার ৬ দিনের ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

আসন্ন ঈদুল আজহা এবং আরাফাত দিবস উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। গতকাল শুক্রবার তেলসমৃদ্ধ দেশটির মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদেনে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা।

‘মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছুটি কাটাবেন কুয়েতবাসী। ৩ জুলাই সোমবার থেকে ফের কাজ শুরু হবে দেশটির সরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান ও দপ্তরে,’ বলা হয়েছে কুনা’র প্রতিবেদনে।

ঈদুল আজহা বা কোরবানির ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় উৎসব। আরবি চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা।

আরবের জ্যোতির্বিদদের হিসেব অনুযায়ী, চলতি বছর ২৯ জুন কোরবানির ঈদ হওয়ার কথা। তবে চাঁদ উঠতে যদি বিলম্ব হয়— সেক্ষেত্রে ৩০ জুনও হতে পারে ঈদ।

সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে ঈদুল আজহা উপলক্ষে সাধারণত ৫ থেকে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023