শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়বে আজ।

আজ শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকরেজে ভিড়ার কথা রয়েছে। তারপর বিদেশি জাহাজটি থেকে খালাসকৃত কয়লা লাইটারেজে করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছানোর পর (আজ) শনিবার ভোর ৫টার দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকরেজে ভিড়বে। শনিবার সকাল থেকেই জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছে মোংলা বন্দরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023