শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩

অবৈধভাবে বসবাস ও কাজের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের গুজরাট রাজ্য পুলিশ। গুজরাট পুলিশের বিশেষ শাখা স্পেশাল অপারেশন্স গ্রুপ (এসওজি) প্রাদেশিক রাজধানী আহমেদাবাদ থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে রোববার জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আহমেদাবাদের বাপুনগর, ওধাভ, ইশানপুর ও চাণক্যপুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তারো জানিয়েছেন, গ্রেপ্তারদের সবাই পুরুষ এবং তাদের সবার বয়স ২০ থকে ৪০ বছরের মধ্যে।

কর্মকর্তারা আরও বলেন, গ্রেপ্তারদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগপত্র বা নথিপত্র পাওয়া যায়নি। সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তারা, তারপর সেখান থেকে আহমেদাবাদ আসেন।

আহমেদাবাদে আসার পর প্রথমদিকে তাদের সবাই দিনমজুরের কাজ করতেন, পরে কয়েকজন রাজমিস্ত্রি, দর্জির দোকান ও বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজও জুটিয়ে নিয়েছিলেন।

ভারতে বসবাসের সময় তারা কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023