শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশি আহত: উপহাইকমিশন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশি আহত হওয়ার খবর জানিয়েছেন উপহাইকমিশনের মুখপাত্র রঞ্জন সেন। আহত ব্যক্তিরা হলেন রাজশাহীর রাসেলুজ্জামান ও বগুড়ার হাবিবুর রহমান।

রঞ্জন সেন বলেন, কাল রাত থেকে হটলাইন সচল রয়েছে। রাসেলের আত্মীয় পরিচয় দিয়ে এক ব্যক্তি হটলাইনে জানিয়েছেন, রাসেল এখন উড়িষ্যার হাসপাতালে চিকিৎসাধীন। হাবিবুর রহমানের নাম পাওয়া গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস নবান্নের তালিকা থেকে।

রঞ্জন সেন বলেন, উপহাইকমিশনের পক্ষ থেকে এখনো আহত দুই ব্যক্তির বিষয়টি যাচাই করা যায়নি। ইতোমধ্যে উপহাইকমিশনের দ্বিতীয় সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি দল উড়িষ্যার উদ্দেশে রওনা দিয়েছে। তারা গেলে বাংলাদেশি কেউ হতাহত হয়েছেন কিনা, সেটি বিস্তারিত জানাতে পারব।

অপর সূত্রে জানা গেছে, ওই ট্রেনের এক বাংলাদেশি যাত্রী ঘটনাস্থল থেকে টেলিফোনে জানিয়েছেন, তার বগিতে সাত থেকে আটজন বাংলাদেশি ছিলেন। তারা প্রত্যেকেই সুস্থ আছেন।

উপহাইকমিশনের মুখপাত্র বলেন, কর্মকর্তাদের উড়িষ্যায় পৌঁছাতে সমস্যা হচ্ছে। কারণ রাস্তায় অনেক গাড়ি আটকে রয়েছে। কলকাতা থেকে উড়িষ্যা হয়ে দক্ষিণ ভারতগামী অসংখ্য ট্রেনের যাত্রা বাতিল হয়ে গেছে বা অন্য রুটে চালানো হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে জানিয়েছে।

অনেকে অভিযোগ করেছেন, উপহাইকমিশন যে হটলাইন নম্বর দিয়েছে, তাতে ফোন করে অনেক সময় লাইন পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে রঞ্জন সেন বলেন, ঘণ্টায় ৫০টির বেশি ফোন আসছে। সাধারণ লাইন ও হোয়াটসঅ্যাপ— দুভাবেই ফোন করা যাচ্ছে। সাধারণ নম্বর চলতে থাকলে হোয়াটসঅ্যাপে ফোন ঢুকতে পারে না বা হোয়াটসঅ্যাপে একটি কল চলতে থাকলে অন্য কলটি ঢোকে না। এ কারণে হয়তো অনেক সময় ফোন করে পাওয়া যাচ্ছে না। লাইন সব সময় ব্যস্ত থাকছে।

উড়িষ্যা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনার কারণে বিভিন্ন গণমাধ্যম থেকে এ পর্যন্ত ২৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সরকারি হিসাবে আনুষ্ঠানিকভাবে ২৬১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে মৃত মানুষদের মধ্যে এখনো কোনো বাংলাদেশি নাগরিকের নাম পাওয়া যায়নি। সরকারিভাবেও এখনো কোনো তথ্য কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের হাতে আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023