শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গৃহবন্দী হচ্ছেন ইমরান খান?

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাউস অ্যারেস্ট হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে পাঞ্জাব কেয়াটেকার সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

গত ০৯ মে ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী রেঞ্জার্স এর সদস্যরা। এরপর পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনফাসের নেতাকর্মীরা একজন সেনা কমান্ডারের বাসভবনে হামলা চালান। এরপর শুরু হয় ইমরান খানের দলের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ।

এখন পর্যন্ত ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের অন্তত ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের অন্তত ৩ ডজন সিনিয়র নেতা পিটিআই থেকে পদত্যাগ করেছেন। গুঞ্জন উঠেছে, ইমরান খানকে বিদেশে নিরাপদ এক্সিট দেওয়া হবে। যদিও ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, ‘তিনি বিদেশে যাবেন না।’

রবিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে মহসিন নাকভি বলেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের জামান খান পার্কের বাসভবনটি সাব-জেল ঘোষণা করে তাকে ‍গৃহবন্দী করে রাখা হতে পারে। সরকার বিষয়টি নিয়ে ভাবছে। সূত্র: জিও

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023