শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মহারাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার সকালে নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতে ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, যাত্রিবাহী বাসটি পুনে থেকে বুলধানায জেলার মেহেকার শহরে যাচ্ছিল। এ অবস্থায় উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রিবাহী বাসটি ধুমড়ে-মুচড়ে গেছে। এর অর্থ হলো বাস ও ট্রাক দুইটাই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গতিতে চলছিল। ট্রাকটি প্রাথমিকভাবে একটি লজিস্টিকস কোম্পানির বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023