শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশের সেরা তামিম ও সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

২০২০-২০২৩ চক্রে বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবাল। আইসিসি ওয়ানডে সুপার লিগের এই চক্রে ইতোমধ্যেই নিজেদের ২৪ ম্যাচের সবকটি খেলে ফেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই খেলেছেন তামিম। এ সময় ২৪ ম্যাচে প্রায় ৩৪ গড়ে ৭৮৩ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

যা বাংলাদেশ দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ। আর সব দেশ মিলিয়ে এই চক্রে সেরা ব্যাটারদের তালিকায় তামিমের অবস্থান সাত নম্বরে। এ সময় একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিও এসেছে তামিমের ব্যাট থেকে। হাফ সেঞ্চুরির হিসাবেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন তিনি।

বোলিংয়ের শীর্ষ দশে আছেন বাংলাদেশের দুজন। ৩১ উইকেট নিয়ে সুপার লিগে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাকিব আল হাসান। সবদেশ মিলিয়ে ছয়ে আছেন এই বাঁ-হাতি স্পিনার। নয় নম্বরে মেহেদী হাসান মিরাজ, ২৩ ম্যাচে তিনি নিয়েছেন ৩০ উইকেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023