শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

রাজ্যাভিষেকের শপথ নিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

তিনি ব্রিটেনে পালিত একাধিক বিশ্বাসকে স্বীকার করে বলেছেন, চার্চ অফ ইংল্যান্ড এমন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবে যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে। এরপর তিনি রাজ্যাভিষেকের শপথ পরিচালনা করেন।

তিনি রাজা তৃতীয় চার্লসকে জিজ্ঞাসা করেন যে, তিনি তার শাসনামলে আইন এবং চার্চ অফ ইংল্যান্ডকে সমুন্নত রাখবেন।  এরপর রাজা তার হাত পবিত্র গসপেলে হাত রাখেন এবং সকল অঙ্গীকার রক্ষার প্রতিজ্ঞা করেন।

এরপর রাজা তৃতীয় চার্লস দ্বিতীয় শপথ নেন। রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্যের রাষ্ট্র-প্রধান। তবে তার ক্ষমতা প্রতীকী এবং আনুষ্ঠানিক। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করেন। প্রতিদিন ব্রিটিশ সরকারের কাজের রিপোর্ট তার কাছে লাল রঙের চামড়ার একটি বাক্সে করে পাঠানো হয়, যার মধ্যে থাকে গুরুত্বপূর্ণ কোনো বৈঠকের আগে সে সম্পর্কে ব্রিফিং, অথবা কাগজপত্র যাতে তার স্বাক্ষর করা প্রয়োজন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি বুধবার বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করে তার সরকারের কার্যক্রম সম্পর্কে রাজাকে অবহিত করেন। এসব বৈঠক একান্ত ব্যক্তিগত এবং সেখানে যেসব কথাবার্তা হয় সেগুলোর আনুষ্ঠানিক কোনো রেকর্ড রাখা হয় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023