শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় কলাগাছ কেটে ফেলার অভিযোগ

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

বুধবার (৩ মে) দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর খিদির পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রবিউল ইসলামের জমিতে রোপণকৃত প্রায় দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে। এ সংক্রান্তে রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার জিয়ানগর খিদিরপাড়ার হাফেজ প্রামানিকের ছেলে রবিউল ইসলাম তার মায়ের ৯ শতক জমিতে চাষাবাদ করে আসছিলো। এবার জমিতে কলাগাছ রোপণ করে। এদিকে ওই জমি নিয়ে পাশ্ববর্তি বড়িয়া গ্রামের মৃত মহির উদ্দীনের পুত্র বাবু, মৃত বাহার আলীর পুত্র আজাহার, আব্দুল, আব্দুলের পুত্র মিম ও হাফিজার রহমানের পুত্র মাহফুজের জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকে জমিটি রবিউল ইসলামের বিষয়টি মিমাংসাও হলেও প্রতিপক্ষরা বৈঠকের সিদ্ধান্ত না মেনে ওই জমি দখলের জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। তারই জের ধরে ঘটনার দিন বুধবার (৩ মে) ভোরে জমিতে লাগানো প্রায় দেড় শতাধিক কলাগাছ কেটে জমিতে ফেলে রাখে। খবর পেয়ে রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারে প্রতিপক্ষরাই তার কলাগাছগুলো কেটে ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে রবিউল ইসলাম বুধবার প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় কর্তব্যরত অফিসার এসআই সুজাউদৌল্লাহ অভিযাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023