শিরোনাম :

ইউক্রেনে অতর্কিত রুশ হামলা, শিশুসহ নিহত ২৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

ইউক্রেনের বিভিন্ন শহরে গতকাল শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে পাঁচ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। এমন হামলার প্রেক্ষিতে কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। খবর রয়টার্স ও এনডিটিভির।

ইউক্রেনের কেন্দ্রীয় উমান শহরের এক আবাসিক ভবনে গতকাল রাশিয়ান মিসাইল আঘাত হানে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান যে, তারা ওই ভবনের ধ্বংসস্তুপ থেকে ভুক্তভোগীদের উদ্ধার করতে দেখেছেন।

শুক্রবার সন্ধ্যার দিক কর্তৃপক্ষ বলেছেন, উমানের ওই ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চার শিশু রয়েছে। এ ছাড়া দিনিপ্রো শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানকার কর্তৃপক্ষ জানান, হামলায় ৩১ বছর বয়সী এক নারী এবং তার দুই বছরের ঘুমন্ত শিশু নিহত হয়েছে।

অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ান বাহিনীর হামলায় ৫৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও তিনজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে এ হামলার নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে এর জবাব দেওয়া হবে বলে তিনি অঙ্গীকার করেছেন। সন্ধ্যার এক ভাষণে তিনি বলেন, একমাত্র শয়তানরা এমন সন্ত্রাসী হামলা ইউক্রেনের বিরুদ্ধে চালাতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023