শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পবিত্র কাবায় মুষলধারে স্বস্তির বৃষ্টি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনকারী মুসল্লিরা স্বস্তির বৃষ্টি উপভোগ করলেন। আল-আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার পবিত্র মক্কা শহরে মুষলধারে বৃষ্টি নেমেছে।

এই নিয়ে মক্কার আঞ্চলিক কার্যালয়ের টুইটার পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মুহূর্তে মুসল্লিরা তাওয়াফ করছেন, অনেকে কাবা প্রদক্ষিণ করছেন এবং কেউ কেউ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে কাবার সামনে নামাজ ও দোয়া আদায় করছেন।

ভারী বৃষ্টির মুহূর্তে সেখানে নিয়োজিত নিরাপত্তা ও জরুরি সংস্থার কর্মকর্তা এমন আবহাওয়ায় কোনো অঘটন যেন না ঘটে তা নিশ্চিত করেছেন।

যেকোনো সময়ের চেয়ে রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা বেড়ে যায়। এ বছরে সৌদি আরবে পবিত্র মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ এবং তা শেষ হবে আগামী ২১ এপ্রিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023