শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মালয়েশিয়ায় ক্রেন উল্টে ২ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মালয়েশিয়ায় ক্রেন উল্টে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউয়ের প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা বলছে, গতকাল রাত ৮টা ১৭ মিনিটে মালয়েশিয়ার সিম্পাং পুলাইয়ের একটি কন্সট্রাকশন কোয়ারি সাইডে ভূমিধসে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এ সময় টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তবে, নিহত ২ বাংলাদেশির নাম ও ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, নিহতদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিমের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে টাওয়ার ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা এখানে শ্রমিকের কাজ করতেন।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের মরদেহ পরবর্তী ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৯টা ৫৫ মিনিটে এই উদ্ধার অভিযান শেষ হয়।

ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেছে, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ২ বাংলাদেশির পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023