শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাল্টা উপকূলে নৌকা থেকে ৪৪০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার, রয়েছে বাংলাদেশিও

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মাল্টার কাছের আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ৪৪০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দাতব্য সংস্থা ডক্টরস উইথআউট বর্ডারস (এমএসএফ)। ঝড়ো আবহাওয়ায় দীর্ঘ ১১ ঘণ্টা সমুদ্রের অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। বুধবার সংস্থাটির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এমএসএফ বলছে, মঙ্গলবার শেষের দিকে উদ্ধারকারী জাহাজ জিও বারেন্টস দিয়ে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। তবে এই অভিযানে জাহাজটিকে বেশ বেগ পোহাতে হয়েছে। উদ্ধারের জন্য প্রথমে জাহাজটি থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্দেশে লাইফ জ্যাকেট নিক্ষেপ করা হয় ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

রয়টার্স বলছে, ওইসব অভিবাসন প্রত্যাশীর কথা প্রথমে জেনেছিল অ্যালার্ম ফোন নামের অন্য একটি চ্যারিটি সংস্থা। দুদিন আগে তাদের কাছে নৌকাটি থেকে একটি ফোন কল আসে। তখন নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এ সময় অভিবাসন প্রত্যাশীরা উদ্ধারের জন্য এমএসএফের সাহায্য চায়।

এক অডিও বার্তায় এমএসএফ উদ্ধারকারী অভিযানের নেতৃত্ব দেয়া জিও ব্যারেন্ট বলেন, মাছ ধরার নৌকাটিতে অভিবাসন প্রত্যাশীরা ছিল। বৈরি আবহাওয়ায় বেশ সমস্যার সম্মুখীন হচ্ছিল তারা। সাড়ে চার থেকে পাঁচ মিটারের ঢেউয়ের মুখোমুখি হয়েছিল নৌকাটি। ৪০ নট পর্যন্ত বাতাসের ধাক্কা খেয়েছিল নৌযানটি।

এমএসএফ বলছে, ১ এপ্রিল বেনগাজির কাছে পূর্ব লিবিয়া থেকে যাত্রা শুরু করে নৌকাটি। সর্বশেষ চার দিন ধরে সমুদ্রে ভাসছিল এটি। এতে আট নারী ও ৩০ শিশু ছিল। সর্বশেষ দুদিন নৌকাটিতে কোনো খাবার পানি ও খাদ্য ছিল না।

দাতব্য সংস্থাটির এক মুখপাত্র বলেন, নৌকার মধ্যে থাকা একজন পানি শূন্যতায় অজ্ঞান হয়ে যায়। পরে হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করে মাল্টায় পাঠানো হয়। নৌকাটিতে পাকিস্তান, সিরিয়া, বাংলাদেশ, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক ছিল।

এমএসএফ বলছে, অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে দক্ষিণ-পূর্ব ইতালীয় বন্দর ব্রিন্ডিসিতে নিয়ে যেতে বলা হয়েছিল। এর মধ্যে ১০০ জনকে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে ও বাকিদের অন্যত্র উপকূলে নিয়ে আসা হবে। আগামী শুক্রবার জিও বারেন্টস জাহাজটি ইতালির ব্রিন্ডিসিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023