শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নাটোরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছয় জনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ জনকে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এই মামলার এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ, নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম এবং ওই আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বড়াইগ্রামের ধানাইদহ এলাকার মুস্তাফিজুরের ছেলে সাব্বির আহম্মেদ (১৮), একই উপজেলার জামাতিদিঘা এলাকার রেজাউল করিমের ছেলে রেজাউনুল ওরফে রাব্বী (১৯),সিংড়া নাছিয়ারকান্দি এলাকার রশিদের ছেলে নাজমুল হক (১৯), একই উপজেলার মহিষমারী এলাকার কাদেরের ছেলে রাজিবুল হাসান (১৮), রিপন ও কলম এলাকার শহিদুল (২৫)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মহিষমারী এলাকার আয়চানের ছেলে মনিরুল (১৮), খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ওরফে আতাউর ও রেজাউল করিম। এই মামলায় খালাস পেয়েছেন নাছির।

নাটোর কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী এবং আসামি সাব্বির একসঙ্গে পড়ালেখা করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিমকে বেড়ানোর কথা বলে সাব্বিরের বন্ধু আসামি রাব্বীরের কাছে আসেন। সেখানে পৌঁছানোর পর অন্যান্য আসামিদের ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

তিনি আরও জানান, ২০১২ সালের ২০ অক্টোবর ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ১১ জনের নাম এবং অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।

বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান জানান, আসামিদের মধ্যে তিন জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রায় ঘোষণার সময় ছয় জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023