শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী নদী সেইন্ট লরেন্স সংলগ্ন জলাভূমি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করেছে কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিল। শুক্রবার (৩১ মার্চ) আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কানাডার কুইবেকের অ্যাকওয়েসেন মোহক অঞ্চলের পুলিশ জানিয়েছে, আটজনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে। পরে শুক্রবার (৩১ মার্চ) আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের উপ-প্রধান লী অ্যান ও’ব্রায়ান বলেছেন, নিহতরা দুটি পরিবারের সদস্য। একটি পরিবার রোমানিয়ার পাসপোর্টধারী। অপর পরিবারটি ভারতীয়। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালিয়েছিল।

পরে পৃথকভাবে অ্যাকওয়েসেন মোহক পুলিশের প্রধান শন ডিল্যুড জানান, শুক্রবার উদ্ধারকৃত দুজনই রোমানিয়ার। তাদের মধ্যে একটি আবার শিশু।

কর্তৃপক্ষ নিহতদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে জলাভূমিতে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে কি-না তা জানার জন্য ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া, নিহতরা সত্যিই কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন কি-না তাও খতিয়ে দেখা হবে।

কানাডার জন-নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেছেন, কানাডার কোস্ট গার্ড এবং কুইবেকের প্রাদেশিক পুলিশ অ্যাকওয়েসেন পুলিশকে তদন্তে সহায়তা করছে। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023