শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্য। টর্নেডোর আঘাতে তিনজন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেন আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স। আরও ১৫টি রাজ্যে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। শুক্রবার (৩১ মার্চ) প্রথম টর্নেডোটি রাজ্যের লিটল রক এলাকার কাছে বেলা প্রায় ৩টার দিকে আঘাত হানে। এতে নর্থ লিটল রকে একজন নিহত হন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, টর্নেডোর কবলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দুমড়ে মুচড়ে গেছে সড়কে থাকা বহু গাড়ি। বাতাসের তোড়ে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের লাখো বাসিন্দা।

লিটল রকের মেয়র ফ্র্যাংক স্কট জুনিয়র টুইটবার্তায় জানান, টর্নেডোতে আহত অন্তত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাষ্য, এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে লিটল রক থেকে প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায়। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ ঝড়ে দুজন নিহত হয় বলে জানান আরকানসাস ইমার্জেন্সি ম্যানেজার রেবেকাহ ম্যাগনাস।

এদিকে লিটল রকের অংশবিশেষের পাশাপাশি শেরউড ও জ্যাকসনভিলের কাছাকাছি কিছু এলাকার অংশবিশেষের ওপর জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাওয়ার আউটেজ ডটইউএস নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, ঝড়ে শুক্রবার রাত পর্যন্ত আরকানসাসে বিদ্যুৎহীন হয়ে পড়েন ৮০ হাজার মানুষ।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023