শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় নিহত হয়েছেন ১০ যাত্রী। আহত হয়েছেন ৯ জন এবং ২৩০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এসি কেবিনের থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কোস্টগার্ড প্রধান রেজার্ড মারফি। ফেরিটির ৪৩০ জনের ধারণ ক্ষমতা ছিল বলেও জানান তিনি।

কোস্ট গার্ডের সরবরাহ করা ছবিতে দেখা যাচ্ছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ নামের ওই ফেরিতে পানি ছিটানো হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত যাত্রীদের তীরে নেয়া হচ্ছে। এ ঘটনায় কোস্টগার্ড তদন্ত করবে বলে জানিয়েছে সংস্থাটি।

৭ হাজার ৬ শর বেশি দ্বীপ বেষ্টিত দেশটির নৌ-পরিবহনে নিরাপত্তা অনেকটাই কম। সেখানে প্রায়শই ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হয়। এর আগে গত বছর মে মাসে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023