শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা।

এ দিকে ঘরের মাঠে লিটন-তাসকিনদের সামনে আরও একটি সিরিজ জয়ের হাতছানি। টি-টোয়েন্টিতেও শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এবার আয়ারল্যান্ড বধের পালা।

সাগরিকায় আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা। তবে দেরিতে হলেও জ্বলে উঠার আশায় রয়েছে আইরিশরা।

সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে ঢুকেছেন ফিউন হ্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড স্কোয়াড

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিউন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। এরপর ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আইরিশরা। শুরুটা দারুণ করলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের তোপে শেষ পর্যন্ত টিকতে পারেনি সফরকারীরা। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিক বাংলাদেশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023