শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় মহাসড়কের পাশে মিলল অটোচালকের মরদেহ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বগুড়ার শাজাহানপুরে রাজু মন্ডল (২৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬ টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি, বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল হোসেনের ছেলে রাজু মন্ডল (২৩)। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাজু। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এর একপর্যায়ে আজ বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশে থেকে তার মরদের উদ্ধার করা হয়। তবে এসময় তার অটোরিকশা পাওয়া যায়নি। তার শরীরের বুক ও পিঠে একাধিক ক্ষত আছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে তাকে খুন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023