শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কোন দেশে কবে রোজা শুরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বিশ্বের অনেক দেশে আর মাত্র ১০ দিন পর থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ২৩ মার্চ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, লেবানন, সিরিয়া, আলজেরিয়া, কুয়েত, বাহরাইন, সুদান, মরক্কোসহ আরও বেশকিছু আরব দেশে রমজান শুরু হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ কেন্দ্র থেকে বলা হয়েছে- যেসব দেশে গত ২১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস শুরু হয়েছে তারা ২১ মার্চ আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখতে পারবে না। তবে ২২ মার্চ বুধবার রমজান মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে পহেলা রমজান শুরু হবে।

এছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে যে সব দেশে সাবান মাস শুরু হয় তাদের মধ্যে ইরান, জর্ডান এবং ওমান ২২ মার্চ রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২৩ মার্চ থেকে যেসব দেশে পবিত্র রমজান মাস শুরু হবে সেসব দেশে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

ইসলামে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নবমতম মাস হলো পবিত্র রমজান মাস। এটি অর্ধচন্দ্রের আবির্ভাবের সঙ্গে সঙ্গে শুরু এবং শেষ হয়। সূত্র: সিয়াসত ডেইলি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023