শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মিসরীয় জেলেকে ৪ হাজার ৭৬০ বছরের কারাদণ্ড দিল গ্রিস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

গ্রিসে মানবপাচারের দায়ে ৪ হাজার ৭৬০ বছরের জন্য কারাদণ্ড পেলেন এক মিসরীয় জেলে। লিবিয়া থেকে গ্রিসে পাঁচ শতাধিক মানুষকে পাচার করেছিলেন আল ফালাহ নামের ওই জেলে। গত বছরের নভেম্বরে এ কাজ করেন তিনি। গত সপ্তাহে তার অপরাধ প্রমাণ হলে এ সাজা দেয়া হয়। সূত্র: ইউরো নিউজ

৩৩৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ১২৮ জন কিশোর-কিশোরীকে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশে সহায়তা করেছেন ফালাহ। অবশ্য পরবর্তীতে শাস্তির মেয়াদ কমিয়ে তাকে ২৮০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
এদিকে এমন রায়ে ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী। তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে গ্রিস প্রশাসন। গ্রিসের ক্রিটের বন্দরে ২০২২ সালের নভেম্বরে যখন অভিবাসীবাহী নৌকাটি আসে, তখন নৌকাটি চালাচ্ছিলেন ৪৫ বছরের মিসরীয় জেলে ফালাহ। উপকূলের কাছে ঝড়োবাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারালে গ্রিসের কোস্টগার্ডে বিপদ সংকেত পাঠায় নৌকাটি। তাদের সহায়তায় পরে নৌকাটি উপকূলে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023