শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

খাবার খাওয়ার সময় বারবার পানি খাওয়া কি ঠিক?

হেলথ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

শরীর সচল রাখতে সুস্থ থাকতে সবচেয়ে বেশি জরুরি হলো পানি। পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করা, শরীরে অক্সিজেনের জোগান দেওয়ার মতো কাজ করে। ফলে নিয়ম করে সারাদিন ধরে পানি খেতে বলে থাকেন চিকিৎসকরা।

তবে খেতে বসে অনেকেরই বারবার পানি খাওয়ার অভ্যাস আছে। অনেকে আবার খাওয়ার পরপরই পানি খান। বিশেষজ্ঞরা বলছেন,এসব অভ্যাসে শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। পানির সব গুণ পেতে হলে তা খেতে হবে ঠিকভাবে। কয়েকটি নিয়ম না মানলে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ফেললেও কোন সুফল মিলবে না। যেমন-

১. খেতে খেতে পানি খেলে শরীরে হজমকারী হরমোন ঠিক মতো কাজ করে না। এছাড়াও বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড নষ্ট হয়ে যায়।

২. খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সেখান থেকে হৃৎপিণ্ডের ব্লকেজের সম্ভাবনা থেকে যায়।

৩. খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সেখান থেকে হার্ট ব্লকেজের সম্ভাবনা থেকে যায়।

৪. খাওয়ার মাঝে পানি খেলে গ্যাস-অম্বলের পাশাপাশি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মত সমস্যাও হয়।

৫. খাবার খেয়ে পানি খেলে হজমের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলি দ্রবীভূত হয়ে যায়। তাতে খাবার ভালো করে হজম হয় না।

৬. যেসব ফলে পানির পরিমাণ বেশি, সেসব ফল খাওয়ার পরপরই পানি খাওয়া উচিত নয়। যেমন- তরমুজ, খরমুজ, শশা, কমলালেবু, আনারস, বাতাবি লেবু বা স্ট্রবেরির মতো ফল খেয়ে কখনোই পানি পান করা উচিত নয় বলছেন বিশেষজ্ঞরা। এর কারণ হল পানিযুক্ত এসব ফল তেষ্টা মেটায়। শরীরের পানির ঘাটতিও মেটে। ফলে সেই সময় শরীরে পানির প্রয়োজন বেশি থাকে না। তবুও ফল খাওয়ার পরেও তৃষ্ণার্ত বোধ করলে কমপক্ষে ৩০ মিনিট পর পানি খেতে পারেন।

৭. চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা অবশ্য ফল এবং খাবার খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি পানের পরামর্শ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023