শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

‘পরী’ নিয়ে আসছেন পূজা চেরী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পূজা চেরী। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় ছিলেন তিনি। তবে ব্যক্তিজীবনের সব ঘটনা পেছনে ফেলে ছুটে চলেছেন এ নায়িকা। নতুন রূপে দর্শকদের সামনে আসছেন পূজা চেরী। এবার তাকে দেখা যাবে ‘পরী’ লুকে। বড়পর্দায় না, ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এ নায়িকা।

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘পরী’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। তার বিপরীতে আছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এরই মধ্যে প্রকাশ হয়েছে ওয়েব ফিল্মটির ফার্স্ট লুক। আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েবফিল্মটি।

হিউম্যান ট্রাফিকিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পরী’। গল্পে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে শোবিজের একজন বড় তারকা চরিত্রে।

গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? এমন রহস্য নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পরী’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023