শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

২০৯ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ বাজে ব্যাটিংয়ে ২০৯ রানের বেশি করতে পারেনি।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় মুখোমুখি হয়েছে দুদল। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তর হাফসেঞ্চুরি ছাড়া আর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। ফলে ৪৭.২ ওভারে গুটিয়ে যায়।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৩৩ রান তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। তবে পঞ্চম ওভারে ক্রিস ওকসের বলে ব্যক্তিগত ৭ রানে এলবি হন লিটন। নবম ওভারে বাংলাদেশ হাফসেঞ্চুরির দেখা পায়। তবে পরের ওভারেই মার্ক উডের বলে ২৩ রানে বোল্ড হন তামিম ইকবাল।

দলীয় সেঞ্চুরির ঠিক আগে-পরে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। আদিল রশিদের বলে ব্যক্তিগত ১৭ রানে উডকে ক্যাচ দেন মুশফিক। আর সাকিব মঈন আলীর বলে ৮ রানে বোল্ড হন।

পঞ্চম উইকেট জুটিতে ৫৩ রান তোলেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলীয় দেড়শর পর দুজনই দ্রুত ফিরে যান। শান্ত ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি করে রশিদের শিকার হন। তিনি ৮২ বলে ৬টি চারে ৫৮ করেন। আর মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩১ করে উডের বলে মাঠ ছাড়েন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ ৭ রানে ব্যবধানে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে হারায়। আফিফকে (৯) রশিদের ক্যাচ বানিয়ে অভিষেক উইকেট নেন উইল জ্যাকস। আর মিরাজকে ৭ রানে ফেরান জোফরা আর্চার।

শেষ দিকে তাসকিন আহমেদের ১৪ ও তাইজুল ইসলামের ১০ রানে কোনো মতে দলীয় দুইশ পার করে বাংলাদেশ।

ইংলিশ বোলারদের মধ্যে আর্চার, উড, মঈন ও রশিদ ২টি করে উইকেট পান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, জফরা আর্চার, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023