শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ফের বিতর্কে নুসরাত জাহান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নায়িকা হিসেবে টালিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত জাহান। এরপর নাম লেখান রাজনীতিতে। নির্বাচিত হন সাংসদ।

অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যাচ্ছেন টালিউডে অভিনেত্রী নুসরাত জাহান। এ ছাড়া সংসারের দায়িত্ব পালন করছেন সুন্দরভাবে।

সম্প্রতি কাজের ফাঁকে প্রায়ই সামাজিকমাধ্যমে ফটোশুটের ছবি প্রকাশ করেন নুসরাত। সদ্য নতুন ফটোশুটে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন তিনি।

কালো ব্রালেট টপের সঙ্গে কালো জিনস ও ডিজাইনার কালো জ্যাকেট পরে নতুন ফটোশুটে ধরা দেন নুসরাত। ঢেউ খেলানো চুল, ন্যুড লিপস্টিক, চোখে আইলাইনার, গাঢ় কাজলে হট লুকে অভিনেত্রী।

ছবিগুলো শেয়ার করে নুসরাত লেখেন- দুই চাকা তোমার হৃদয়কে চালিয়ে নিয়ে যায়। শুধু বাইকপ্রেমীরাই বুঝতে পারবে। অর্থাৎ বাইকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

 

সাংসদ-অভিনেত্রীর লেটেস্ট ফটোশুটে বোল্ড আউট নেটিজেনরা। তবে উড়ে এসেছে নানা ট্রলও। এক নেটিজেনের মন্তব্য, এটি তো মিঠুন দার জ্যাকেট!

সামনে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন নুসরাত। দেবরাজ সিংহের নতুন ছবি ‘শিকারে’ দেখা যাবে তাকে। থ্রিলার ঘরানার ছবিটির শুটিং শুরু হবে মার্চ থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023