শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রাথমিকের শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় বড় পরিবর্তন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি গণমাধ্যমকে বলেন, সারা দেশের জন্য একসঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে অনেক সময় লাগে। তাই নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর জন্য আলাদাভাবে বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সে বিজ্ঞপ্তিতে শুধু ওই বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করলে লিখিত পরীক্ষা নেওয়ার পর মৌখিক পরীক্ষা শেষ করতে অনেক বেশি সময় লাগে। এ কারণে ফলাফল প্রকাশও পিছিয়ে যায়। অনেকে আবার উত্তীর্ণ হয়েও যোগদান করেন না। ফলাফল প্রকাশের আগেরই তাদের অন্য কোথাও চাকরি হয়ে যায়। তাই নিয়োগপ্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রার্থীদের সুবিধার জন্য বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সহকারী শিক্ষক পদে বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি চূড়ান্ত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে।

শাহ রেজওয়ান হায়াত বলেন, দু–তিনটি বিভাগকে একেকটি অঞ্চলে ভাগ করা হবে। এভাবে আটটি বিভাগকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে। একটি অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশের এক সপ্তাহ পর আরেকটি অঞ্চলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এভাবে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হবে। একবারে ফলাফল প্রকাশের চাপ না থাকায় দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। এতে চাকরিপ্রার্থীরা উপকৃত হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023