শিরোনাম :
গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

নির্বাচনকালীন পুলিশ ইসির নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) আওতায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমি আশা করি নির্বাচন কমিশন যেমন চাইবে, পুলিশ তেমনই জনগণকে সেবা দেবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরিশালের মুলাদী মডেল থানার নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি যেখানেই থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। শুধু দক্ষিণাঞ্চল নয়, সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সকল সুযোগ-সুবিধা এই থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সকল মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে থানার পাশের একটি মাঠে অবতরণ করেন। এরপর পুলিশের সশস্ত্র সালাম গ্রহণ করেন। তিনি থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এরপর থানার সামনে সুধী সমাবেশে অংশ নেন।

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023