শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

আজ মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল এ দিন মধ্যে রাত ১২ টা ১ মিনিটে এ্যাড. নুরুল ইসলাম তালুকদার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মেদ, জেলা পরিষদের মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল বাসার, আওয়ামীলীগ নেতা এনামুল হক টি রানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দীকি প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন সাবেক ব্যাংকার আজিজুল হক। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দুপচাঁচিয়া প্রেসক্লাব অনুরূপ পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023