শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কিয়েভ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় এক বছর ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে এটাই বাইডেনের প্রথম কিয়েভ সফর। খবর বিবিসির।

প্রতিবেশী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের পরই কিয়েভে এই আকস্মিক সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।

গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে জানান, প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পোল্যান্ড সফর করবেন। এসময় তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

অপরদিকে স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ধারণা করা হচ্ছিল যে, রাজধানী কিয়েভে গুরুত্বপূর্ণ কোনো অতিথি আসবেন। পরবর্তীতে ইউক্রেনের রাজনীতিবিদ লেসিয়া ভাসিলেনকো নিশ্চিত করেছেন যে, এই বিশেষ অতিথি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কিয়েভে পৌঁছেছেন।

বাইডেন কিয়েভকে প্রতিরক্ষা সহায়তার জন্য অস্ত্র ও তহবিল সরবরাহ করতে মিত্রদের আহ্বান জানিয়ে আসছেন। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বড় পরিসরে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। সেখানে হাসিমুখে দুজনকে হ্যান্ডশেক করতে দেখা গেছে।

নিজের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে জেলেনস্কি লিখেছেন, জোসেফ বাইডেন, কিয়েভে স্বাগত। তিনি বলেন, আপনার এই সফর ইউক্রেনের প্রতিটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023