শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় চাঁদাবাজী সন্ত্রাসী প্রতিরোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে : এমপি রাগেবুল আহসান রিপু

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়া-৬ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, বগুড়ার ব্যবসায়ীদের উন্নয়নে সব রকমের সহযোগিতা নিশ্চিত করার ক্ষেত্রে আমার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তাই বগুড়ায় চাঁদাবাজী সন্ত্রাসী প্রতিরোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যেনো অনৈতিক সুবিধা নিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় শহরের নবাববাড়ী রোডস্থ সরিফা ট্রেড সেন্টার (সাবেক সেখ সরিফ উদ্দিন ও আলতাব আলী মার্কেট) ব্যবসায়ী মালিক সমিতি আয়োজিত নিজ মার্কেটের কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী সমিতির সভাপতি ও সরিফা ট্রেড সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা হাসান হামিদুর রহমান রাজু, নূরুল ইসলাম, সায়দুর রহমান বাবু, আব্দুর রাজ্জাক পিন্টু, খোরশেদ আলম, শাহীন পশারী, তাজুল ইসলাম, আব্দুর রশিদ, মাসুম, জেলা যুবলীগ নেতা কামরুল বাশার খান প্রমুখ।

সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, বগুড়ার অনেক সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্বিসহ যানজট। এই যানযট মোকাবেলার জন্য সংসদে বলেছি, করতোয়া নদীর ওপর ৯ কিলোমিটার রাস্তা নির্মাণ করলে বগুড়া শহরের যানযট দূর হবে। আমরা রেল ওভার ব্রিজের কথা বলেছি।’ রাগেবুল আহসান রিপু আরও বলেন, বগুড়ার ছেলে মেয়েরা বিভাগের মধ্যে সবচেয়ে মেধাবী। প্রথম থেকে দশের মধ্যে আমাদের ছেলে মেয়েরা থাকে। আমাদের কলেজগুলো এত সুন্দর ফলাফল করে। ইতিমধ্যে বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023