রাজ-পরীর সন্তানের মুখেভাত, অতিথি পথশিশুরা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

শরিফুল রাজ ও পরীমণি দম্পতির ছেলে রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হয়েছে গত ১০ ফেব্রুয়ারি। দিনটিতে রাজ্যর মুখেভাতের আয়োজন করা হবে সে খবর আগেই জানিয়েছিলেন পরীমণি।

কিন্তু ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও বসন্তের দিনে জানা গেল নির্ধাারিত ওই তারিখে মুখেভাতের অনুষ্ঠান করেননি নায়িকা। সন্তানের মুখেভাতের জন্য বসন্ত আর ভালোবাসা দিবসকেই বেছে নিয়েছেন তিনি। মান ১৪ ই ফেব্রুয়ারি রাজ্যর মুখেভাতের আয়োজন ছিল।

সন্তানের মুখেভাত আয়োজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সোনার চামচ, বাটি, পথশিশুদের জন্য খাওয়ার আয়োজনসহ নানা কারণেই ব্যতিক্রম ছিল পরীমনির সন্তানের মুখেভাত।

অতীতেও দেখা গেছে নিজের জন্মদিনসহ নানা আয়োজন পথশিশুদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। ব্যতিক্রম ছিল না ছেলের মুখেভাত আয়োজনেও। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে বেশ কয়েকজন পথশিশুকে দেখা গেছে আয়োজনে শরিক হতে। যাদের নিজ হাতে খাইয়েছেন এই নায়িকা।

পরী জানিয়েছেন, বাড়ির ছাদেই সন্তানের মুখেভাতের আয়োজন করেছিলেন। ছাদে শামিয়ানা, পর্দায়, আলোকসজ্জা মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনই ছিল।

এই আয়োজনে পরীমণি–রাজ দম্পতি, পথশিশুরা ছাড়াও ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023