শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকের বৃত্তি পাবে ৮০ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

প্রাথমিক বৃত্তির ফল কবে নাগাদ ঘোষণা করা হবে জানতে চাইলে সচিব বলেন, এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারবো বলে অধিদপ্তরের ডিজি মহোদয় জানিয়েছেন।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার কারণে সরাসরি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর অর্ধেক ছাত্র, বাকি অর্ধেক ছাত্রী।

প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টার মধ্যে চার বিষয়ের মোট ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা ২২৫ টাকা হারে মাসিক বৃত্তি পেয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023