শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ট্রেনে কাটা পরে এক জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার  (১২ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে বগুড়া রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, আজ রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মজিদের মৃত্যু হয়। মজিদ শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ বগুড়া  শহরের রহমাননগর এলাকায় থাকতেন। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।
বিষগুলো নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক( এসআই) আমিনুল ইসলাম।  পুলিশের এ কর্মকর্তা জানান, আব্দুল মজিদ পেশায় একজন বাস চালক। প্রায় ছয় বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে চাকরি হারিয়ে ফেলেন। এরপর থেকে মজিদ ভবঘুরে ছিলেন৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023