নওগাঁ হইতে বগুড়া গামী ১টি মোটর সাইকেলে আরোহী সেজে ২ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল কারী গ্রেফতার। সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র্যাব ক্যাম্পের একটি শহরতলীর ১৫নং ওয়ার্ডের গোদারপাড়ার জনৈক মোঃ আমিনুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ সাকিবুল হাসান (২৮), পিতা মোঃ শফিকুল ইসলাম, সাং- উপচাকপাড়া, থানা শিবগঞ্জ, চাপাঁইনবাবগঞ্জ, মোছাঃ আয়শা বেগম (২৬), পিতা মৃত মফিজুল ইসলাম, সাং-চকজগরু, থানা ও জেলা-চাপাঁইনবাবগঞ্জ’কে মোট ১০৫ বোতল ফেন্সিডিল, ১ টি মোটরসাইকেল, ৩টি মোবাইল, ৩টি সীম ও নগদ ৫৫০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।