শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: অধ্যক্ষ ঝুনু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার। যে আমেরিকা এদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলতো, তারাই এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে আখ্যায়িত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। পিতার নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ আর কন্যার নেতৃত্বে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে সকল ক্ষেত্রে। সেই উন্নয়নের জেয়ার দেখে বিএনপি জামাত ও দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিত রয়েছে। তারা সারাদেশে আন্দোলনের নামে অরাজকতা, বিশৃঙ্খলা করছে। তাই প্রতিটি বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ কোথাও উন্নয়নে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকায় মার্কায় বিজয়ী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সকল রাগ অভিমান ভুলে জননেত্রী শেখ হাসিনার ডাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। শনিবার ১১ (ফেব্রুয়ারী) বিকেলে বালিয়াদিঘী ও সন্ধ্যায় নশিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এদিন বিকেলে বালিয়াদিঘী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওনেওয়াজ জাকির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এনামুল জাহিদ তিতাস, সহ সম্পাদক তুনাজ্জিনা আলম সৌরভ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান দুলু সহ আরও অনেক বক্তব্য রাখেন। সন্ধ্যায় গাবতলী উপজেলার বাগবাড়ি স্কুল মাঠে নশিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল হোসেন মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এনামুল জাহিদ তিতাস, সহ সম্পাদক তুনাজ্জিনা আলম সৌরভ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ সহ আরও অনেক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023