শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করলো জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
বগুড়া পৌর কিছু এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে দোকান ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি রাস্তার পাশে যত্রতত্র মোটরসাইকেল, কাভার্ড ভ্যান, কার পার্কিং করায় বেশ কয়েকটি মামলা করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার।
এসময় শহরে চেলোপাড়া মোড়, চাঁদনী বাজার, কাঠালতলা, ফতেহ আলী ব্রীজের উপর ভাসমান দোকান, রাজাবাজারের সামনের রাস্তায় শতাধিক ভাসমান বিক্রেতাদের স্থানান্তর ও স্থায়ী দোকানগুলো যেন ফুটপাতে দোকানে মালামাল না রাখে সেই নির্দেশ দেয়া হয়। এদিকে অবৈধভাবে গাড়ী পার্কিংয়ে ক্ষেত্রে এদিন বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করেন পাশাপাশি কয়েকটি গাড়িকে মামলা করা হয়। এ অভিযান আরো গতিশীল হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, বগুড়া শহরে যানজট কমানোর জন্য জেলা পুলিশের এই অভিযান৷ ফুটপাত দখল করে দোকান বসানো ও বিভিন্ন দোকানের মালামাল ফুটপাতে রাখার কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না৷ পথচারীদের নানান ভোগান্তির কথা বিবেচনা করে জেলা পুলিশ প্রতিনিয়ত এমন অভিযান পরিচালনা করে যাচ্ছে। যা আগামীতে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বগুড়া শহরকে পথচারীর চলাচল সুগম করতেই বগুড়া জেলা পুলিশের এমন অভিযান চলমান ছিল আছে ও থাকবে। অভিযান চলাকালে  উপস্থিত ছিলেন, সদর ট্রাফিক ফাঁড়ীর ইনচার্জ মাহবুব আলম, বগুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল করিম ডাবলু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, সদর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এসআই খোরশেদ আলম রবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023