শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কলেজ থিয়েটারের আয়োজনে তিনদিন ব্যাপী নাট্যকর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলা নাটক জানার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে বগুড়া থিয়েটার কার্যালয়ে কলেজ থিয়েটারের তিন দিনব্যাপী নাট্যকর্মশালা শুরু হয়েছে। এদিন বিকেল ৪টায় হয় নাট্যকর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়ের সঞ্চালনায় কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক ও বগুড়া থিয়েটারের সভাপতি প্রদীপ শংকর ভট্টাচার্য, সম্মিলিত সংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি  ও আনন্দ কণ্ঠর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ থিয়েটারে নাট্যবন্ধু ঐশী রায়, বিশাল চাকি, পিয়াস চন্দ্র বর্মন, পিয়াস কুন্ড, শাহরিয়ার সিফাত, মেহেদী হাসান, শামীম, হাসান প্রমুখ।
প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটারের নাট্যকর্মী বিধান কৃষ্ণ রায়। বিষয় ছিল থিয়েটার গেমিং, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর  জাকিউল ইসলাম সবুজ (আদর্শ ডিগ্রী কলেজ ও অর্থ সম্পাদক বগুড়া থিয়েটার) কর্মশালায় জানানো হয় ও শপথ নেওয়া হয় তরুণ প্রজন্মকে বাংলা নাটকের ইতিহাস সুন্দর করে জানবো, স্মার্ট বাংলাদেশ গড়বো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023