মেডিকেলে ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনই মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখের ঘোষণা এলো। আবেদন করতে পারবেন মোট জিপিএ ৯ প্রাপ্তরা। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ মার্চ। ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিনই মেডিকেলে ভর্তির তারিখ জানালো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ওইদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

বুধবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল।

তিনি জানান, ১০৮৩৯টি আসনের জন্য অনলাইনে শিক্ষার্থীরা ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে।

এবারও মেডিকেল কলেজগুলোতে ভর্তির আসন সংখ্যা গতবারের মতই থাকছে জানিয়ে তিনি বলেন, এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023