শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

জয়পুরহাটে  র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক এক

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

জয়পুরহাটে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক এক। জয়পুরহাটে ৪টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ২ রাউন্ড গুলি, ৬টি ডেগার ও ৩০ গ্রাম হেরোইনসহ ৮ মামলার আসামি এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকারিয়া হোসেন রকিকে আটক  করতে সক্ষম হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। আটকৃত ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, রকি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব দিতেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন বালু মহাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ২ রাউন্ড গুলি, ৬টি ডেগার ও ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023