শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিধ্বস্ত প্রদেশগুলো এক বছরে পুনর্গঠর করবো : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণাঞ্চল পরিদর্শনে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেখানে ভূমিকম্পে বিধ্বস্ত প্রদেশগুলোকে এক বছরের মধ্যে পুনর্গঠন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর ব্লুমবার্গের।

বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে এরদোয়ান প্রথম থামেন কাহরামানমারাস শহরে। সেখানে তিনি বলেন, যদি কেউ তাঁবুতে থাকতে পছন্দ না করে তাহলে আমরা তাদের ভূমধ্যসাগরীয় উপকূলে অ্যালানিয়া, মেরসিন ও আন্টালিয়ার হোটেলে স্থানান্তর করতে পারি। তাছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ হাজার লিরা বা ৫৩১ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে আট হাজার ৫৭৪ জন। অন্যদিকে সিরিয়ায় মারা গেছে, দুই হাজার ৫৩০ জন। জানা গেছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

৪০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পের কম্পন পৌঁছায় লেবানন ও সাইপ্রাসেও। ১৯৯৯ সালের পর এটাই তুরস্কে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023