শিরোনাম :

তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। সোমবার ভোর রাতে ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের ১০টি প্রদেশ।

এরদোগান জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব তুরস্কে সংঘটিত হওয়া এ ভূমিকম্পে এ পর্যন্ত নিহত হয়েছে ৩ হাজার ৫৪৯ জন। এদিকে, একই ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী সিরিয়ায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার প্রাণহানি মিলে দুই দেশে ৫ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023