শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শিক্ষার্থী আশিক হত্যাকান্ড : ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী আশিক (১৭) হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত মূল আসামি নিহত আশিকের ঘনিষ্ট বন্ধু। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ কাউছার (২২), একই উপজেলার ঝালোপাড়া এলাকার মোঃ আঃ খালেকের ছেলে মোঃ মাহমুদুল (২০) এবং রামপুর এলাকার মোঃ সাহান (২০)।

জানা গেছে, নিহত শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক (১৭) কাউছারকে একটি কাজ করে দেয়ার জন্য ৪০০ টাকা দেয়। কিন্তু কাউছার কাজটি না করায় আশিক টাকা ফেরত চায়। সেই টাকা কাউছার মাহমুদুলের কাছে রাখলে মাহমুদুল টাকা খরচ করে ফেলে। এ কারণে কাউছার টাকা দিতে তালবাহানা করে। আশিক তার এলাকার বড় ভাইকে দিয়ে আসামি কাউছার ও সাহানকে টাকাটা ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে আসামিরা অপমানিত বোধ করে।

হত্যাকান্ডের দুইদিন আগেও টাকা চাওয়াকে কেন্দ্র করে আশিক ও আসামি কাউছারের মাঝে কথা কাটাকাটি হয়। এসব কারণে কাউছার ক্ষিপ্ত হয়ে তার অন্যান্য বন্ধুদের সাথে পরামর্শ করে  হত্যার পরিকল্পনা করে। এবং সবাই মিলে আশিককে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে গলা ও পায়ের রগ কেটে আশিককে হত্যা করে। সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পরেই শাজাহানপুর থানার একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশিক হত্যার তদন্তে অভিযান শুরু করে। এবং  ঘটনার সাথে জড়িত ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ধারালো চাকু দিয়ে গলা ও পায়ের রগ কেটে আশিককে হত্যার কথা স্বীকার করেছে। আসামিরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এ হত্যাকান্ডে ব্যবহৃত ২টি চাকু, নিহত আশিকের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023