শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ায় মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন৷ এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবু বক্কর (৩০)। তিনি ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, আবু বক্কর নেশাগ্রস্ত ছিলেন। ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ৫৮ বছর বয়সী মা আলতাফুন্নেছা কাছে রাতে খাওয়ার জন্য ভাত দিতে বলেন। এ সময় মা তাকে নিজে ভাত নিয়ে খেতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা করেন। ১৬ অক্টোবর আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

এপিপি নাসিমুল করিম হলি আরও জানান, বক্কর গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। রোববার আদালতে দোষ স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023