শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আজ (৪ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে শহরের কলোনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শিপুল বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। বগুড়ায় হিরো আলমের সংবাদ প্রচার করায় স্থানীয় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠে। ১ ফেব্রুয়ারী বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডের জেলা আওয়ামী লীগ অফিস সংলগ্ন টাউন ক্লাবে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জেএম রউফ এবং স্থানীয় দৈনিক বগুড়া পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম।
এ ঘটœায় পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক জে এম রউফ বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর আজ শনিবার সকালে অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেন। হামলার শিকার জে এম রউফ জানান, তিনি টাউন ক্লাবের অফিসে বসে উপনির্বাচনে পরাজিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের সংবাদ লিখছিলেন। রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা শিপুল সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি (রউফ) হিরো আলমের সংবাদ সম্মেলনের ভিডিও তার পত্রিকার মেইলে দিয়েছেন মর্মে মোবাইল ফোনে অফিসকে অবহিত করছিলেন। এটি শুনেই ক্ষিপ্ত হয়ে অশালীন বাষায় গালাগালি ও মারধর শুরু করেন শিপুল। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023